পিলখানা হত্যাকাণ্ড বিচারের চূড়ান্ত নিষ্পত্তির দাবি বিএনপির

পিলখানা হত্যাকাণ্ড বিচারের চূড়ান্ত নিষ্পত্তির দাবি বিএনপির

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:৩০

পিলখানা হত্যাকাণ্ডের বিচারের চূড়ান্ত নিষ্পত্তি দ্রুত নিস্পত্তির দাবি জানিয়েছে বিএনপি। এ ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির জন্য বিচার বিভাগের প্রতি আমরা আবেদন জানাচ্ছি। আমরা আশা করি, এই বছরের মধ্যেই এই হত্যাকাণ্ডে চূড়ান্ত ফয়সালা করা হবে। চূড়ান্ত রায় দেওয়া হবে। মৃত্যুদণ্ড প্রাপ্তদের শাস্তির আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বনানী কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণের পর বিএনপির এই দাবি জানান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘এই ধরনের হত্যাকাণ্ড জাতীয় জীবনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এর সুষ্ঠু তদন্ত ও বিচার কামনা করি।’

তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিবর্গের সঙ্গে একজন সুবেদার মেজরকে হত্যা করা হয়, যিনি অফিসারদের রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। তার পরিবার এখন পর্যন্ত কোনো সুযোগ-সুবিধা পায়নি। আমি এ ব্যাপারে সরকারের আশু দৃষ্টি কামনা করছি। এছাড়া শহিদদের আত্মার শান্তির জন্য দ্রুত এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আশা করছি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading