আমেরিকায় অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আমেরিকায় অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:৫০

আমেরিকায় অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের (ডেমোক্র্যাট, নিউইয়র্ক) সাথে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। অভিবাসন সম্পর্কে বাইডেন প্রশাসনের উদার নীতির প্রশংসা করেন ড. মোমেন।

এ সময় তারা বাংলাদেশ ও আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কথা উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মেংকে মার্কিন সংসদ সদস্যদের একটি দলের সাথে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অর্জন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে তাদের আমন্ত্রণ জানানো হয়।

প্রসঙ্গত, কংগ্রেসওম্যান গ্রেস মেং নিউইয়র্কের বিপুল সংখ্যক বাংলাদেশি ভোটারদের প্রতিনিধিত্ব করেন এবং মার্কিন কংগ্রেসে সর্বদা বাংলাদেশের কক্কাসের সক্রিয় সদস্য ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading