২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:৫৬

দেশে গত এক দিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৪১০ জন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৩৮৪ জনের মৃত্যু হল।

আর গত ২৪ ঘণ্টায় আরও ৪১০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৪ হাজার ৭৫৫ জন হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading