অস্ত্রবিরতিতে সম্মত ইন্ডিয়া-পাকিস্তান

অস্ত্রবিরতিতে সম্মত ইন্ডিয়া-পাকিস্তান

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:৫৮

বিরোধপূর্ণ কাশ্মিরের সীমান্তে অস্ত্রবিরতির ব্যাপারে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া ও পাকিস্তান। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কাশ্মির সীমান্তে কয়েকশবার বিনিময় হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিরল এক যৌথ বিবৃতিতে দেশ দুটির সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

এর আগে, ২০০৩ সালে পারমাণবিক শক্তিধর এই দুই দেশ কাশ্মির অঞ্চলের নিয়ন্ত্রণ রেখা লাইন অব কট্রোল (এলওসি) বরাবর গুলি বন্ধ করতে অস্ত্রবিরতির চুক্তি করেছিল। কিন্তু কয়েক বছরে ওই চুক্তির তোয়াক্কা না করে দ্বি-পাক্ষিক গুলি বিনিময়ে সীমান্তবর্তী গ্রামগুলোতে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে শুরু করে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ ২৫ ফেব্রুয়ারির ২০২১ থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ও অন্যান্য সব সেক্টরে সব চুক্তি কঠোরভাবে পালন করা, অস্ত্রবিরতি এবং পারস্পরিক বোঝাপড়া কার্যকর করার ব্যাপারে সম্মত হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading