পি কে হালদারের ১০ তলা ভবনসহ ১ হাজার ৮০ শতাংশ জমি জব্দের আদেশ

পি কে হালদারের ১০ তলা ভবনসহ ১ হাজার ৮০ শতাংশ জমি জব্দের আদেশ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৩০

পি কে হালদারের ‘অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের’ মামলার তদন্তের অংশ হিসেবে তার একটি ১০তলা ভবনসহ ১ হাজার ৮০ শতাংশ জমি জব্দে আদালত থেকে আদেশ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুদকের এক আবেদনে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন বলে কমিশনের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, “পি কে হালদারের বিষয়ে তদন্তের স্বার্থে তার অবৈধ সম্পদ জব্দের জন্য আমরা আদালতে একটি আবেদন করেছিলাম। বিষয়টি আমলে নিয়ে আদালত ওই সব সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন।”

এর আগেও পি কে হালদারের (প্রশান্ত কুমার হালদার) আরও সম্পত্তি জব্দ হয়েছে বলে দুদকের এই কর্মকর্তা জানান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading