কোকের বোতলে ইউরিন: ক্ষমা চাইল ডেলিভারি সংস্থা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১২:৪১
অনলাইন ফুড ডেলিভারি সংস্থা থেকে করে কোল্ড ড্রিংক অর্ডার করে ইউরিন পেলেন ইংল্যান্ডের এক ব্যক্তি। সম্প্রতি তিনি হোম ডেলিভারি ফুড অর্ডার করেন, আর সেখানেই এই কাণ্ড। অলিভার ম্যাকমেনিস নামের এই ব্যক্তি যখন কোল্ড ড্রিংক খোলেন, দেখেন তাতে হলুদ তরল। পরে তিনি বুঝতে পারেন সেটি ইউরিন। এরপরেই ওই সংস্থাকে ট্যাগ করে তিনি জানতে চান কেন তাঁকে কোল্ড ড্রিংকের বোতলে ইউরিন পাঠানো হল?
অলিভারের টুইটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার দাবি, আইটেমটি যে বাক্সে এসেছিল তা ঠিক করে সিল করা ছিল না। অলিভারের টুইটে ওই সংস্থা তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নেয়। কোম্পানিকে অলিভার বলেন, তিনি চান না, যে এই কারণে কারোর চাকরি চলে যাক। কারণ করোনার পরে চাকরি যাওয়া খুবই খারাপ ব্যাপার। কিন্তু এটা অবশ্যই দুর্ভাগ্যজনক ঘটনা।
উল্লেখ্য, ওই কোম্পানির নাম হ্যালো ফ্রেশ। বহু মার্কিন সেলিব্রিটিও এই ব্র্যান্ডটি পছন্দ করেন। ১২ টি দেশে রমরমিয়ে ব্যবসা করছে এই সংস্থা। একটি অ্যাপের মাধ্যমে গ্রাহকদের অর্ডার পাওয়ার পরে সেই খাবার গ্রাহককে পৌঁছে দেয় এই সংস্থা।

