মুকেশ আম্বানির ‘প্রাসাদ অ্যান্টিলিয়া’র পাশে বিস্ফোরকভর্তি গাড়ি
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৪৫
ইন্ডিয়ার সর্ব বৃহৎ ধনী মুকেশ আম্বানির বাড়ি ‘প্রাসাদ অ্যান্টিলিয়া’র পাশে বিস্ফোরকভর্তি একটি পরিত্যক্ত গাড়ি পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ইন্ডিয়ার মহারাষ্ট্র রাজ্যে আম্বানির বাড়ির পাশে পরিত্যক্ত প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মুম্বাই পুলিশ বলছে, গাড়িতে যা পাওয়া গেছে, সেটি বিস্ফোরক নয়; সেটি প্রসাধনী ও ওষুধ প্রস্তুতে ব্যবহৃত স্টিক।
পুলিশ আরও জানায়, গাড়ির মধ্যে বেশ কয়েকটি নম্বর প্লেট মিলেছে। মুকেশ আম্বানির নিরাপত্তার জন্য যে গাড়ি ব্যবহৃত হয়, সেই গাড়ির নম্বরের সঙ্গে নম্বর প্লেটের নম্বরের মিল আছে।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এনডিটিভিকে বলেন, মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গোটা ঘটনার তদন্ত করছে। এতে সত্য বেরিয়ে আসবে বলে তিনি আশা করছেন। এ ঘটনার পরে গোটা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, কারমাইকেল রোডে পরিত্যক্ত গাড়িটি পাওযা যায়। দ্রুত পুলিশের বোমা নিস্ক্রীয় দলের সদস্যরা সেখানে পৌছায়। তারা তদন্তে নিশ্চিত হয় এগুলো বিস্ফোরক না। সড়কে লাগানো সিসিটিভির ফুটেজ থেকে নিশ্চিত হওয়া গেছে, কারটি আগের রাতের ১টার দিকে সেখানে পার্ক করা হয়।

