রোহিঙ্গা ক্যাম্পে ওআইসি’র প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্পে ওআইসি’র প্রতিনিধি দল

উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৪০

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন ইসলামী সহযোগিতা সংস্থা ‘ওআইসি’র একটি প্রতিনিধিদল। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন ওআইসি’র সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া। তারা ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন।

প্রতিনিধি দলে ওআইসি’র ৫ সদস্য ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ জন সদস্য রয়েছে।

এর আগে রবিবার বিকালে প্রতিনিধি দলটি হেলিকপ্টার যোগে ভাসানচরে যান। সেখানে তারা কক্সবাজারের থেকে স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তর রোহিঙ্গাদের সঙ্গে দেখা করে কথা বলেন। এরপর সেখান থেকে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে পরিদর্শনে উখিয়া পৌঁছেছেন তারা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading