করোনায় আরও ৮ জনের মৃত্যু

করোনায় আরও ৮ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:১০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ৮ হাজার ৪০৮ বাংলাদেশি।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৮১৭ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading