রক্তাক্ত ইয়াঙ্গুন: নিহত ১৮

রক্তাক্ত ইয়াঙ্গুন: নিহত ১৮

উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৪৫

বিক্ষোভকারীদের ওপর পুলিশের ছোড়া গুলিতে রবিবার (২৮ ফেব্রুয়ারি) মিয়ানমারের ইয়াঙ্গুনে অন্তত ১৮ জন মারা গেছেন।

সামরিক অভ্যুত্থানের পর আজই হয়তো সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখল মিয়ানমার। এদিন আহত হয়েছেন আরও অনেকে। খবর রয়টার্স, ওয়াশিংটন পোস্ট-এর।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতর বিশ্বস্ত তথ্য পেয়েছে যে, পুলিশ ও সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ প্রাণঘাতী ও স্বল্প প্রাণঘাতী উপায়ে দমন করেছে যাতে অন্তত ১৮ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।’

রবিবার ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে পুলিশ বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোড়ে। বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর সদস্যরাও পুলিশের সঙ্গে যোগ দেয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading