‘ইউপি নির্বাচনে অংশ নেবে না বিএনপি’

‘ইউপি নির্বাচনে অংশ নেবে না বিএনপি’
ফাইল ছবি

উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৪৫

‘আসন্ন ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না’ বলে জানিয়েছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হওয়া দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই চরম প্রতিকূল অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক নির্বাচনগুলোতে প্রমাণিত হয়েছে, এই নির্বাচন কমিশন কোনও নির্বাচনই নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে করার যোগ্য নয়। এই অনির্বাচিত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করাই তাদের প্রধান কাজ। এছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের বিরোধিতা বিএনপি সব সময়ই করেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

বিএনপির মহাসচিব জানান, স্থায়ী কমিটির সভায় ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় আটককৃত সব ব্যক্তির অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করা হয় এবং ‘গণবিরোধী’ ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের জোর দাবি জানানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading