‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ওআইসি’

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ওআইসি’

উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৪৫

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সব সময় আছে ওআইসি। রোহিঙ্গারা যাতে আত্মমর্যাদা ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য ওআইসি আন্তর্জাতিকভাবে ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করছে।’ বলেছেন, ইসলামি সহযোগিতা সংস্থাটির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

এসময় আলডোবেয়া আরও বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যে মামলা চলছে সেই মামলায় রোহিঙ্গারা যাতে ন্যায়বিচার পান, তার জন্য আইনি লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি।

এর আগে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রথমে ঢাকা থেকে হেলিকপ্টারে ভাসানচরে যান। সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে ওই হেলিকপ্টারে কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পৌঁছান। সেখানে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের (মাঝি) সঙ্গে বৈঠক করেন তারা। ওই বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন। বৈঠকে ওআইসি প্রতিনিধি দলের পাঁচ সদস্য ছাড়াও তাদের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ সদস্য ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading