লুজারের শীর্ষে ইউনিলিভার

লুজারের শীর্ষে ইউনিলিভার

উত্তরদক্ষিণ | সোমবার, ০১ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:৫০

আজ সোমবার (১ মার্চ) সপ্তাহের ২য় কার্যদিবস। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৮০ বারে ১০ হাজার ৮৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯৭ বারে ২ লাখ ২১ হাজার ২৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৪ বারে ১ লাখ ১০ হাজার ৫২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৪০ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৩০ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ১৮ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩ দশমিক ১৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ০৭ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ২ দশমিক ৮২ শতাংশ ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর ২ দশমিক ৭০ শতাংশ কমেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading