আজ ৮ জনের মৃত্যু: শক্তি কমছে করোনার?

আজ ৮ জনের মৃত্যু: শক্তি কমছে করোনার?

উত্তরদক্ষিণ | সোমবার, ০১ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:৫০

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন আরও আটজনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন আরও ৫৮৫ জন। গত কয়েক মাসের তুলনায় দেশে ইতিমধ্যে করোনা মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেও এসেছে। তবে এর মধ্যে ভ্যাক্সিনেশন কার্যক্রমও শুরু হয়ে গেছে। কিন্তু এখনও দেশের সকল নাগরিক ভ্যাকসিনের আওতায় না আসলেও দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমে এসেছে। শুধু বাংলাদেশই নয় বিশ্বের অনেক দেশের সঙ্ক্রমণ কমে আসা চোখে আসার মতো।

ভ্যাকসিনেশন

এ ব্যাপারে হার্ট সার্জন কুণাল সরকার বলেন, কয়েকটা ঘটনা দেখে এই বিষয়টি জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে মহামারির ইতিহাস পড়লে জানা যায় যে কয়েক মাস দাপিয়ে মানুষকে আক্রমণ করার পর জীবাণুদের মারাত্মক ক্ষমতার সঙ্গে আমাদের শরীর কিছুটা আপস করে নেওয়ায় মৃত্যুর হার কমে।

তিনি আরও বলেন, ‘মহামারি সৃষ্টিকারী ভাইরাসের ক্ষমতাকে খাটো করে দেখলে নিয়ম-কানুন ডকে তুলে দিতে হবে।”

ফুসফুস বিশেষজ্ঞ অশোক সেনগুপ্তর মত, ‘’এখনই কোভিড-১৯ ভাইরাসের ক্ষমতা যাচাই করার সময় আসেনি। আরও কিছুদিন গেলে ব্যাপারটা সম্পর্কে কিছুটা আঁচ পাওয়া যেতে পারে। মার্চ-এপ্রিল মাসে কোভিড ১৯ নামের এই সদ্য চেনা ভাইরাসকে নিয়ে আমরা চিকিৎসকরা যে রকম দিশাহারা ছিলাম, এখন সেই পরিস্থিতি আর নেই। ভাইরাসটির চরিত্রের মারাত্মক দিক ফুসফুসকে বিকল করে দেওয়া, তাই সংক্রমণের শুরুর দিকে অতিমারি ছড়িয়ে পড়ার সময় ভেন্টিলেটরে ভরসা করা ছাড়া আমাদের হাতে বিশেষ কোনও অস্ত্র ছিল না।‘’

করোনার টিকা

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ নিয়ে সোমবার (০১ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আটজনকে নিয়ে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৮ হাজার ৪১৬ জন। এই সময়ে নতুন ৫৮৫ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৭৩ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন।

অধিদফতর বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার চার দশমিক ৩১ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য চার শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ১৩ হাজার ৭৪৮টি। করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৭০টি। এখন পর্যন্ত দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৫৭ হাজার ৫৯৭টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩১ লাখ ২৬ হাজার ৬৪৩টি, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৯৫৪টি।

দেশে বর্তমানে ২১৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে জানিয়ে অধিদফতর জানায়, তার মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ১১৮ পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৯ টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৬৯টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট জনের মধ্যে পুরুষ চার জন আর নারী চার জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ছয় হাজার ৩৬৩ জন এবং নারী মারা গেছেন দুই হাজার ৫৩ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৬১ শতাংশ, নারী ২৪ দশমিক ৩৯ শতাংশ।

বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন তিন জন আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন দুই জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৩২২ জন। আর ছাড় পেয়েছেন ৩২৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ২৮ হাজার ৫৬৪ জন, ছাড় পেয়েছেন মোট পাঁচ লাখ ৯৬ হাজার ৯৩৪ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩১ হাজার ৬৩০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭১ জন, আর ছাড় পেয়েছেন ১২৩ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ ৫৮৫ জন। আর ছাড় পেয়েছেন ৯০ হাজার ৯৩৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৬৫১ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন চার জন, আর চট্টগ্রাম বিভাগের আছেন চারজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৮৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৭২ জন, চট্টগ্রাম বিভাগের আছেন ৮০ জন, রংপুর বিভাগের আছেন ৯ জন, খুলনা বিভাগের আছেন ১২ জন, বরিশাল বিভাগের আছেন তিন জন, রাজশাহী বিভাগের আছেন ১১ জন, সিলেট বিভাগের আছেন ৮৫ জন, আর ময়মনসিংহ বিভাগের আছেন একজন।

ভ্যাকসিনেশন নিয়ে এর আগে রবিবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হওয়া করোনাভাইরাসের জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে টিকা নিয়েছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। এদের মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ জন আর নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন।

ঐদিন টিকা নিয়েছেন এক লাখ ২৫ হাজার ৭৫২ জন। তাদের মধ্যে পুরুষ ৭৫ হাজার ১৫৫ জন আর নারী ৫০ হাজার ৫৯৭ জন।

দেশে টিকা নিলেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি

এ ব্যাপারে অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট টিকা নেওয়া ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন নয় লাখ ৪১ হাজার ৩৩৯ জন, ময়মনসিংহ বিভাগের আছেন এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রাম বিভাগের আছেন ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, রাজশাহী বিভাগের আছেন তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুর বিভাগের আছেন দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনা বিভাগের আছেন তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশাল বিভাগের আছেন এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং সিলেট বিভাগের আছেন এক লাখ ৯২ হাজার ৯১ জন।

গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৫ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। সেই সাথে শনাক্ত রোগী ১১ কোটি ৪০ লাখ ৬৫ হাজার অতিক্রম করেছে। সোমবার (১ মার্ছ) সকাল ১০টার দিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৫ লাখ ৩০ হাজার ৭১২ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ২৩০ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৫২৩ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ১৩ হাজার ৯১ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়ায় মোট আক্রান্ত এক কোটি ১১ লাখ ১০ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ১৫৭ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী এক কোটি ৫ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৯৪২ জনের।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading