ফের রেমিট্যান্সে রেকর্ড
উত্তরদক্ষিণ | সোমবার, ০১ মার্চ, ২০২১ | আপডেট: ২২:০০
ফেব্রুয়ারি মাসেও দেশে রেকর্ড পরিমাণ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৪৫ কোটি ডলার বেশি পাঠিয়েছিলেন।
প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্সের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ ৪৪ দশমিক ১২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
এই মাসে প্রবাসীরা ১৭৮ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এই ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৬১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জানুয়ারি মাসে প্রবাসীরা ১৯৬ কোটি ডলার পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৬৪ কোটি ডলার বা ১৩ হাজার ৯৪০ কোটি টাকা পাঠিয়েছিলেন। গত বছরের জানুয়ারির তুলনায় এবারে একই মাসে রেমিট্যান্স বেড়েছে ২ হাজার ৭২০ কোটি টাকা।
আরও জানা যায়, গত জুলাই থেকে ফেব্রুয়ারি এই আট মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৬৬৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৪৯ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক বলছে, গত আট মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৫১ শতাংশ।

