দরপতনের শীর্ষে যারা

দরপতনের শীর্ষে যারা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০২ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:৫৬

আজ মঙ্গলবার (২ মার্চ) সপ্তাহের ৩য় কর্মদিবস। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭০ পয়সা বা ৩.৭২ শতাংশ কমেছে। কোম্পানিটির সর্বশেষ ১৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫০ বারে ২১ হাজার ৬৬৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ১২ টাকা ৯০ পয়সা বা ২.৭৯ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৪৫০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। ইস্টার্ন ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৯৬ টাকা ৭০ পয়সায় অপরিবর্তিত রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার, জিলবাংল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বঙ্গজ, রেকিট বেনকিজার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading