মিয়ানমারে জান্তার নিষ্ঠুরতায় প্রাণ গেল আরও ৯ জনের

মিয়ানমারে জান্তার নিষ্ঠুরতায় প্রাণ গেল আরও ৯ জনের

উত্তরদক্ষিণ | বুধবার, ০৩ মার্চ, ২০২১ | আপডেট: ১৯:২০

মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯ জন নিহত হয়েছে। বুধবার (০৩ মার্চ) একদিনে এ নিহতের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের একটি বিক্ষোভস্থলে সংঘর্ষে দুজন নিহত হন বলে একজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। বৃহত্তম শহর ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে আরেক ব্যক্তি নিহত হয়েছে।

মোনিওয়া গ্যাজেট নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যাঞ্চলীয় শহর মোনিয়াতে পুলিশের গুলিতে পাঁচ জন নিহত হয়েছে। মধ্যাঞ্চলের আরেক শহর মায়েনগিয়ানে গুলিবিদ্ধ হয়ে আরেক ব্যক্তি নিহত হয়েছেন বলে ছাত্রনেতা মোয়ে মিন্ট হেইন (২৫) জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘তারা আমাদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়েছে। এক জন নিহত হয়েছে, সে তরুণ, এক কিশোর, মাথায় গুলিবিদ্ধ হয়েছে।’

মোয়ে মিন্ট নিজেও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে তিনি টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। সামরিক শাসন বিরোধী বিক্ষোভে দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হয়েছে।

এ ব্যাপারে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো জবাব দেয়নি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading