গান থামিয়ে শ্রোতার দিকে তেড়ে গেলেন নচিকেতা

গান থামিয়ে শ্রোতার দিকে তেড়ে গেলেন নচিকেতা

উত্তরদক্ষিণ | বুধবার, ০৩ মার্চ, ২০২১ | আপডেট: ১৯:৪০

গান গাইছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। হঠাৎ মিউজিশিয়ানদের থামিয়ে দেন তিনি। উপস্থিত দর্শকদের দিকে এগিয়ে গিয়ে নচিকেতা জিজ্ঞাসা করেন, ‘কী বলছো? এই নচিকেতা মানে কী? তুমি আমার বন্ধু? আমি তোমার থেকে ছোট? মারব কানের নিচে। ভদ্রভাবে কথা বলতে শেখো।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের ডেবরায় গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এতে এমন ঘটন ঘটে। এই অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। টানা কয়েকদিন ধরে চলা এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ছিল নচিকেতার অনুষ্ঠানটি।

জীবনমুখী গানের শিল্পী নচিকেতা কেন মেজাজ হারালেন? আসলে কী ঘটেছিল সেদিন? ভিডিওতে দেখা যায়—মঞ্চে থাকাকালীন নচিকেতাকে সামনের সারিতে থাকা কেউ ‘নচিকেতা’ বলে ডেকে ওঠেন। কিন্তু এমন সম্বোধন ভালো লাগেনি জনপ্রিয় এই শিল্পীর। যদিও সব সামলে আবার গান শুরু করেন তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading