মুশতাকের মৃত্যু: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন

মুশতাকের মৃত্যু: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন

উত্তরদক্ষিণ | বুধবার, ০৩ মার্চ, ২০২১ | আপডেট: ২১:৩৫

কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

বুধবার (২ মার্চ) তদন্ত কমিটির প্রধান সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার সাংবাদিকদের এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিবেদনটি সুরক্ষা সেবা বিভাগের সচিব স্যারকে জমা দেওয়া হয়েছে। তার কাছ থেকে মন্ত্রী মহোদয়ের কাছে যাবে তদন্ত রিপোর্ট। তবে তদন্ত রিপোর্টে কি আছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন কমিটির প্রধান এই অতিরিক্ত সচিব।

২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরেই মুশতাক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading