টঙ্গীতে গ্যাস থাকবে না বৃহস্পতিবার
উত্তরদক্ষিণ | বুধবার, ০৩ মার্চ, ২০২১ | আপডেট: ২১:২০
মেরামত কাজের জন্য বৃহস্পতিবার সারাদিন শিল্পাঞ্চল টঙ্গী-জয়দেবপুর এলাকার সব গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ রাখবে বিতরণ কোম্পানি তিতাস।
বুধবার (০৩ মার্চ) তিতাসের এক ঘোষণায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টঙ্গী-জয়দেবপুর এবং এর আশপাশের এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।
টঙ্গী-জয়দেবপুর রেল লাইনের বনমালা এলাকায় গ্যাস পাইপ লাইন ও ভাল্পপিট স্থানান্তর কাজের টাই-ইনের জন্য সাময়িক এই গ্যাস বিভ্রাট হবে।
আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবাহ বন্ধ থাকবে জানিয়ে তিতাস বলেছে, “(ওই সময়) এর পাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কমে যাবে।”

