লেনদেনের শীর্ষে বেক্সিমকো
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:৫০
আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সপ্তাহের শেষ কর্মদিবস। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন কোম্পানিটির ৮৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটার শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৫৫ লাখ টাকার। ৪৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিবিবি পাওয়ার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, ওরিয়ন ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, বিকন ফার্মা ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

