সৈয়দপুরে উচ্চ ফলনশীল ‘বিনাপিয়াজ-১’ এর মাঠ দিবস অনুষ্ঠিত
জয়নাল আবেদীন হিরো | উত্তরদক্ষিণ
সৈয়দপুর, নীলফামারী | শুক্রবার, ০৫ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:০১
নীলফামারীর সৈয়দপুরে চর উত্তরবঙ্গ ও পাহাড়ী এলাকায় উপযোগী ফসলের লাভজনক শস্য ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন এবং শস্য নিবিড়তা বৃদ্ধি করণ কর্মসূচির আওতায় ‘বিনা পিয়াজ-১’ এর মাঠ দিবস পালিত হয়েছে।
শুক্রবার বিকালে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগমের সভাপতিত্বে উপজেলার কামারপুকুর পাখাতিপাড়া গ্রামে এলাহি বকসের বাড়ির সামনে অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মো: মোয়াজেম হোসেন বাবুল, বিনা পরিচালনা পর্যদ সদস্য ও সা: সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা।
স্বাগত বক্তব্য রাখেন কৃষক রাশেদুনবী মানিক ও উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আখতারুজ্জামান, জেলা ট্রেইনিং অফিসার নীলফামারী, ড.মোহাম্মদ আলী এস এস ও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র রংপুর, মমতা সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দপুর, রাকিবুল ইসলাম শাহিন, আহবায়ক মটর শ্রমিক ময়মনসিংহ প্রমুখ।
ভার্চুয়ালে বক্তব্য দেন ড. মির্জা মোফাজ্জল ইসলাম, মহাপরিচালক বিনা ময়মনসিংহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা বাসুদেব দাস।
অনুষ্ঠানের অর্থায়নে ছিল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং সহযোগিতায় ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সৈয়দপুর, নীলফামারী ।

