বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছে ছিল ৭৪ লাখ টাকা

বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছে ছিল ৭৪ লাখ টাকা

উত্তরদক্ষিণ। বুধবার (১১ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ১৯:১৫


সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের থেকে উদ্ধার হওয়া টাকা গণনা শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্যমতে তার থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার হয়েছে। যদিও শুরুর দিকে ৫০ লাখ টাকা উদ্ধারের তথ্য জানা গিয়েছিল।


বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হন। পরে গণনা শেষে ৭৪ লাখ টাকা মিলেছে।

তবে বিমানের অভ্যন্তরীণ রুটে চলাচলে যেকোনো পরিমাণ অর্থ বহন করা যায় বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ।

রাগিব সামাদ বলেন, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই। সৈয়দপুরে আটক জামায়াত নেতার সঙ্গে থাকা অর্থ বিষয়ে শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানিয়েছিলেন।


ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading