সাপ্তাহিক গেইনারের শীর্ষে যারা

সাপ্তাহিক গেইনারের শীর্ষে যারা

উত্তরদক্ষিণ | শনিবার, ০৬ মার্চ, ২০২১ | আপডেট: ১২:২৯

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫৯.৫১ শতাংশ বেড়েছে। ডিএসই’র সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৮ কোটি ২ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬০ লাখ ৪০ হাজার  টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট  ১০ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১১ লাখ ১২ হাজার  টাকা। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৯ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট  ১০ কোটি ৬৭ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১৩ লাখ ৪০ হাজার  টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিবিবি পাওয়ার, বিকন ফার্মাসিটিক্যালস, কাশেম ইন্ডাস্ট্রিজ, লিবরা ইনফিউশন, ফাইন ফুডস, তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও এআইবিল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading