ঢাকা গার্মেন্টসে আগুন: আহত ৪২, বার্ন ইউনিটে ১২ জন

ঢাকা গার্মেন্টসে আগুন: আহত ৪২, বার্ন ইউনিটে ১২ জন

উত্তরদক্ষিণ | শনিবার, ০৬ মার্চ, ২০২১ | আপডেট: ১৩:৫০

গাজীপুরে ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেডে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

শনিবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটী এলাকার এ গার্মেন্টসটিতে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানায়, সকাল সাড়ে ৯টা থেকে বেশ কয়েকবার লাইনে বিদ্যুৎ আসা যাওয়ার ঘটনা ঘটে। ১০টার দিকে কারখানার কেমিক্যালের গুদামে আগুন দেখতে পাওয়া যায়। শ্রমিকরা কারখানা থেকে বের হতে চাইলে কর্তৃপক্ষ তাদেরকে গেট খুলতে অস্বীকৃতি জানান। এসময় পাশের ৫ তলা ভবনের কিছু শ্রমিক ও স্টাফ আগুন নেভাতে গেলে কেমিক্যালের গ্যাসের গন্ধে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। এক পর্যায়ে কর্তৃপক্ষ গেট খুলে দিতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গেট খুলে দেওয়ার পর আহত ও জ্ঞান হারানো শ্রমিকদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত ডা. কে এম রাজমুল আহসান জানান, কারখানার কমপক্ষে ৪২ জন শ্রমিক-কর্মচারীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১২ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে, ১০ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ও ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কোনও মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিয়া রাজ। তিনি আরও জানান, আগুনের খবর শোনে কারখানার কেমিক্যাল গুদামে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিক নির্ণয় করা সম্ভব হয়নি।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading