আজ পবিত্র শবে মিরাজ

আজ পবিত্র শবে মিরাজ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ০৮:১৯

হিজরি রজব মাসের ২৬ তারিখ আজ বৃহস্পতিবার (১১ মার্চ) পবিত্র শবে মিরাজ। বৃহস্পতিবার দিবাগত রাতে এবাদত বন্দেগীর মাধ‌্যমে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে। দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (স.)’ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত হবে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ঊর্ধ্বলোকে পরিভ্রমণের ঐতিহাসিক ও অলৌকিক ঘটনার স্মারক দিবস। এই রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মক্কা শরিফ থেকে ফেরেশতা জিবরাইল (আ.)-এর সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করে আবার পৃথিবীতে ফিরে আসেন। এ কারণেই হিজরি রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র।

ইসলামের ইতিহাসে পবিত্র এ রাতটি বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়। শবে মিরাজের এ মহিমান্বিত রাতে পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আজকার, দোয়া-দরুদ, মিলাদ-মাহফিল, দোয়া-মোনাজাতসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও তাঁর প্রিয় হাবিব (সা.) এর সন্তুষ্টি অর্জন কামনা করা হয়ে থাকে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading