প্রিয়াঙ্কার হাত ধরে অস্কারে বলিউডের নতুন ইতিহাস

প্রিয়াঙ্কার হাত ধরে অস্কারে বলিউডের নতুন ইতিহাস

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ১৪:৫৮

প্রিয়াঙ্কার হাত ধরে আবারও ইতিহাস গড়তে যাচ্ছে বলিউড। অস্কার জিততে না পারলে আসরটির নমিনেশন ঘোষণার দায়িত্ব পেয়েছেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি।

আগামী ১৫ মার্চ অস্কারের ৯৩তম আসরের মনোয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করবেন তারা। অস্কার কমিটি এক টুইটার বার্তায় খবরটি জানিয়েছে।

প্রিয়াঙ্কা ও নিক মোট ২৩টি ক্যাটাগরিতে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করবেন। পুরো ঘোষণাটি লাইভ সম্প্রচার করা হবে অস্কারের নিজস্ব ওয়েব সাইট থেকে। একই সঙ্গে ফেসবুক, টুইটার ও ইউটিউবে সম্প্রচার হবে। এছাড়া এবিসি টিভিতেও দেখা যাবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading