শিশুকে বেধড়ক পিটুনি: কারাগারে শিক্ষক

শিশুকে বেধড়ক পিটুনি: কারাগারে শিক্ষক

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ১৪:৪০

চট্টগ্রামে শিশু শিক্ষার্থীকে নির্যাতন করা শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার (১১ মার্চ) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা এ আদেশ দিয়েছেন।

অভিযুক্ত হাফেজ মো. ইয়াহিয়া হাটহাজারী পৌরসভার আল মারকাযুল কোরআন ইসলামিক একাডেমিতে শিক্ষকতা করেন।

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে ইয়াহিয়া।

বুধবার (১০ মার্চ) বিকেলে তাকে রাঙ্গুনিয়ায় গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading