স্বাস্থ্যবিধি মেনে এমবিবিএস ভর্তি পরীক্ষা ২ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:০০
দেশের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস কোর্সে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়েই ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে সবাই একমত হয়েছেন। আমরা স্বাস্থ্যবিধি মেনে আগামী ২ এপ্রিল পরীক্ষা নেবো।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো সাধারণ ছুটি কিংবা লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ পর্যায় থেকে কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।’

