করোনাভাইরাসে আক্রান্ত আমির খান

করোনাভাইরাসে আক্রান্ত আমির খান

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:১৫

বলিউড তারকা আমির খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে আমির খানের মুখপাত্র এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমার শুটিং চলাকালে করোনায় আক্রান্ত হলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। সমস্ত কর্মীকে কোভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এরই মধ‌্যে সবাইকে ছুটি দিয়ে দিয়েছেন তিনি।

আমির খানের মুখপাত্র বলেন, ‘আমির খানের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। সমস্ত নিয়ম মেনে চলছেন এবং ভালো আছেন। সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলের কোভিড-১৯ পরীক্ষা করানো উচিত। আপনাদের উদ্বিগ্নতার জন‌্য ধন‌্যবাদ।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading