দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:৩৫
করোনাভাইরাসে দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৬৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৮০ হাজার ৮০৮।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার (২৪ মার্চ) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রায় ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
কোভিড-১৯ মহামারির থাবায় বিশ্বজুড়ে ১২ কোটি ৪১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেই সাথে মৃতের সংখ্যা ২৭ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে।
জেএইচইউ এর তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৭ লাখ ৩৩ হাজার ৬৩৪ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৮৪১ জনে।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন আমেরিকা এ পর্যন্ত ২ কোটি ৯৯ লাখ ২০ হাজার ৩৭৮ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৪৩ হাজার ৭৯৩ জন মৃত্যুবরণ করেছেন।

