পুঁজিবাজারে বড় দরপতন

পুঁজিবাজারে বড় দরপতন

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:৫১

আজ বুধবার (২৪ মার্চ) সপ্তাহের ৪র্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ ৬০০ কোটির নিচে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে ৫৮০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে বুধবার আগের দিন থেকে ৫০ কোটি ৬৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৬৩১ কোটি ৬ লাখ টাকার।

বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৮ পয়েন্ট কমেছে। আজ ডিএসইতে মোট ৩৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩টির, দর কমেছে ২৩৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৬টি কোম্পানির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২২২ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৭৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, দর কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

লেনদেনের শীর্ষে যারা
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৭৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৯৪ লাখ টাকার। ৩০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকাবাংলা ফাইন্যান্স, এসআরবিসি ব্যাংক, জিবিবি পাওয়ার, সামিট পাওয়ার, রহিমা ফুড, প্রিমিয়ার ব্যাংক ও স্কয়ার ফার্মা লিমিটেড।

টপ গেইনার
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫০ পয়সা বা ৮.৪৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি আজ ৪৯৫ বারে ১৩ লাখ ৮৭ হাজার ৬৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৮ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা বা ৫.০২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১০৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর ১০ পয়সা বা ১.৩৯ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পূবালী ব্যাংক, নাভানা সিএনজি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, ইউসিবি, বিডি ল্যাম্পস ও তাওফিকা ফুড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

টপ লুজার
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩২৮ বারে ১১ লাখ ৭৭ হাজার ৮৬৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৭.৭৭ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন
হয়। বেক্সিমকো লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৫.৫ পয়সা বা ৭.১৪ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট, এনআরবিসি ব্যাংক, অ্যারামিট সিমেন্ট, সোনারবাংলা ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, গোল্ডেন সন ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।

ব্লক মার্কেটে ৭২ কোটি টাকার লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ ১৮টি কোম্পানির ৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ৫২ লাখ ১৫ হাজার ৯৭২টি শেয়ার ৪৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৮১ লাখ টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে জিবিবি পাওয়ারের।

এছাড়া আমান কটনের ৮ লাখ ২৫ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৪৪ লাখ ২০ হাাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭ লাখ ৪৫ হাজার টাকার, বেক্সিমকোর ২৯ লাখ ১০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫৮ লাখ ৬২ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৯ লাখ ২৭ হাজার টাকার, ডিবিএইচের ১৫ লাখ ৮২ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯৫ লাখ ৮০ হাজার টাকার, জেনেক্সের ৫৫ লাখ ৫৮ হাজার টাকার, গোল্ডেন হাভেস্ট এগ্রোর ৫ লাখ ৬ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৩৯ লাখ ৭৩ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ টাকার, প্যারাামাউন্ট ইন্স্যুরেন্সের র৪৭ লাখ ৫২ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪ কোটি ২২ লাখ ১৯ হাজার টাকার এবং স্কয়ার ফার্মাার ৯৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading