দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ২৯ মার্চ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১ | আপডেট: ১১:৪৫
সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা বীমা খাতের দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড আগামী ২৯ মার্চ কোম্পানিটি এন ক্যাটাগরিতে পুঁজিবাজারে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “DGIC”। আর কোম্পানি কোড হবে ২৫৭৫০।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৩ মার্চ কোম্পানিটির লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে কোম্পানিটি গত ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে বিনিযোগকারীদের স্বার্থ রক্ষার্থে চাঁদা গ্রহণের তারিখ ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত করার নির্দেশ দিয়েছিল।
কোম্পানিটির ৩১শে ডিসেম্বর, ২০১৯ তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ছাড়া নেট অ্যাসেট ভ্যালু ১১টাকা ৬২ পয়সা। শেয়ার প্রতি আয় ইপিএস ১টাকা ৩৬ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

