১৯১ শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ

১৯১ শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১ | আপডেট: ১২:৪৫

একাত্তরে মহান মুক্তিযুদ্ধে দেশের বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সে সময় পাকিস্তানি সেনাদের হাতে শহীদ হওয়া দেশের বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রথম দফার তালিকায় ১৯১ জন শহীদ মুক্তিযোদ্ধার নাম এসেছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আগে শহীদ বুদ্ধিজীবীদের কোনো সংজ্ঞা ছিল না। যুদ্ধে ত্রিশ লাখ লোক শহীদ হয়েছে। কারা বুদ্ধিজীবী হিসেবে তাদের কী ভূমিকা রেখেছিলেন, মুক্তিযুদ্ধে কাদের উদ্বুদ্ধ করেছেন, সে জন্য মুক্তিযুদ্ধ এগিয়ে গেছে। তার কাজের মূল্যায়ন করে তালিকা করা হবে। ঢালাওভাবে করা যাবে না। যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা করা হয়েছে।’
জানা যায়, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে সভাপতি করে দেশের গবেষক, বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্টজনদের নিয়ে গত ১৯ নভেম্বর একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়।
কমিটি ১৯৭২ সালে তৎকালীন সরকারের করা এক হাজার ৭০ জন শহীদ বুদ্ধিজীবীর একটি তালিকা এবং বাংলাদেশ ডাক বিভাগ ১৫২ জন শহীদ বুদ্ধিজীবীর ডাকটিকেট প্রকাশ করে। এই দুই হিসাবের ওপর ভিত্তি করে বর্তমান তালিকা করা হয়েছে।
উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী পরিবারের পাশাপাশি দেশের বিশিষ্ট নাগরিকদের বিভিন্ন সময়ে করা দাবির পরিপ্রেক্ষিতে স্বাধীনতার প্রায় ৫০ বছরে এসে এই তালিকা প্রকাশ হলো।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading