রাজধানীতে গ্যাসের সমস্যা থাকবে শুক্রবারও

রাজধানীতে গ্যাসের সমস্যা থাকবে শুক্রবারও

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ | আপডেট: ০৮:৪০

শুক্রবার (২৬ মার্চ) পর্যন্ত ঢাকার কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছে তিতাস গ‌্যাস ট্রান্সমিশন অ‌্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকালের তুলনায় বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর অনেক এলাকায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানা গেছে। তবে রামপুরা, বনশ্রী ও পুরান ঢাকার কিছু এলাকায় গ‌্যাসের চাপ কম।

এ বিষয়ে তিতাস জানায়, তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম। এজন্য ঢাকা শহরসহ সব এলাকায় প্রয়োজনীয় পরিমাণে গ্যাস সরবরাহ করতে পারছে না তারা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading