বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ | আপডেট: ১৩:৫০

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার। পুষ্পস্তবক অর্পণ শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ স্ভ্রম হারানো মা-বোন, জাতীয় চার নেতা ও ১৯৭৫এর ১৫আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে কিছুক্ষণ নিরবতা পালন করেন স্পিকার।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading