মুম্বাইয়ে হাসপাতালে আগুন: নিহত অন্তত ৬

মুম্বাইয়ে হাসপাতালে আগুন: নিহত অন্তত ৬

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ | আপডেট: ১৪:৫০

ইন্ডিয়ার মুম্বাইয়ে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) গভীর রাতে ওই বেসরকারি হাসপাতালটিতে আগুন লাগে।

আগুন লাগার পরপরই হাসপাতালে চিকিৎসাধীন ৭০ এরও বেশি কোভিড-১৯ রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হাসপাতালটি মলের তৃতীয় তলায় অবস্থিত। সেখানে আগুনের সূত্রপাত কিভাবে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের মধ্যে কোনো কোভিড-১৯ রোগী আছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

মহারাষ্ট্র এমনিতেই ইন্ডিয়ার অন্যতম প্রধান কোভিড-১৯ ‘হটস্পট’। বৃহস্পতিবারও মুম্বাইয়ে সাড়ে ৫ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে; প্রাদুর্ভাব শুরুর পর শহরতেটি এদিনই সর্বোচ্চ রোগী শনাক্ত হল বলে জানিয়েছে রয়টার্স।

ইন্ডিয়াজুড়ে ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ১১৮ নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের ১৮ অক্টোবরের পর এটাই দেশটিতে সর্বোচ্চ দৈনিক শনাক্ত। দক্ষিণ এশিয়ার এ দেশে সরকারি হিসেবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ১৯ লাখের কাছাকাছি পৌঁছে গেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading