সীমান্তে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা শূন্যে নামিয়ে আনতে মোদীকে প্রধানমন্ত্রীর অনুরোধ

সীমান্তে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা শূন্যে নামিয়ে আনতে মোদীকে প্রধানমন্ত্রীর অনুরোধ

উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ মার্চ, ২০২১ | আপডেট: ২৩:০০

সীমান্তে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা শূন্যে নামিয়ে আনতে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে সীমান্ত প্রসঙ্গ উঠে আসে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।

সাক্ষাতের পরে তিনি সাংবাদিকদের বলেন, সীমান্তে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা বাড়ার কথা তুলে ধরে বিষয়টিকে যথাযথভাবে ‘দেখার জন্য’ নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“প্রধানমন্ত্রী এই অনুরোধ জানিয়েছেন যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো শূন্যে নেমে আসে। জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মাঠ পর্যায়ের সহযোগিতা এই ধরনের ঘটনা বন্ধ করতে সহায়তা করবে।”

বৈঠকে রোহিঙ্গাদের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, এক মিলিয়নেরও বেশি মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিককে তাদের দেশে প্রত্যাবাসনে ভারতের আরও সক্রিয় ভূমিকা আশা করে বাংলাদেশ। এদের অনেকেই যেন মাদক ব্যবসা ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য যত দ্রুত তাদের ফেরত পাঠানো যায় ততই মঙ্গল।

“ইন্ডিয়া রিফিউজিদের টেকসই প্রত্যাবর্তন চায় বলে বৈঠকে জানান নরেন্দ্র মোদী।”

তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, “তিস্তা পাড়ের মানুষের খুব কষ্ট হয়। ৯ বছর আমরা দুই দেশ এই চুক্তির ব্যাপারে উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি।”

“নরেন্দ্র মোদী বলেন, সবগুলো নদীর পানিবণ্টন বিষয়ে একটা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading