রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: বঙ্গভবনের পরিদর্শন বইয়ে মোদির স্বাক্ষর
উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ মার্চ, ২০২১ | আপডেট: ২২:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার পর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে ৭টার দিকে বঙ্গভবনে পৌঁছান নরেন্দ্র মোদি। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৈঠকে তারা দুই দেশের সম্পর্ক, উন্নয়ন, অগ্রগতিসহ নানা বিষয়ে আলোচনা করেন। পরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকায় আসেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রাতেই ঢাকা ত্যাগ করছেন তিনি।

