ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু

ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু

উত্তরদক্ষিণ | সোমবার, ২৯ মার্চ, ২০২১ | আপডেট: ১০:১৮

হেফাজতের হরতাল চলাকালে বন্ধ হয়ে যাওয়া ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটের ট্রেন চলাচল ১২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। রবিবার দিবাগত রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. সোয়েব একথা গণমাধ্যমকে জানান।

রবিবার (২৮ মার্চ) দুপুরে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ওসি মাজহারুল করিম বলেছিলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের মধ্যবর্তী তালশহর এলাকা অতিক্রম করার সময় হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছোড়ে। তাই নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

স্টেশন মাস্টার সোয়েব জানান, সকাল (রবিবার) সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাত ১০টায় বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ছেড়ে গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading