‘যদি কিন্তু তবুও’ আসছে ১ এপ্রিল

‘যদি কিন্তু তবুও’ আসছে ১ এপ্রিল

উত্তরদক্ষিণ | সোমবার, ২৯ মার্চ, ২০২১ | আপডেট: ১৩:৫০

ছোটপর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জুটির প্রথম ওয়েব চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’। ১ এপ্রিলে ওটিটি প্লাটফর্ম জিফাইভে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি।

অপূর্ব-ফারিয়া জুটির এটিই প্রথম চলচ্চিত্র। তারা ছাড়াও এতে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান, সাবেরী আলম, নাজিবা বাশার এবং আমান রেজা।

এর আগে ছবিটি ৩০ মার্চ মুক্তি দেওয়ার জানানো হলেও আরেক বিজ্ঞপ্তিতে ছবিটি ১ এপ্রিল মুক্তি পাওয়ার কথা জানায় জিফাইভ। বাংলাদেশের দর্শকরা এটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও ফারিয়া; ইতোমধ্যে ছবির ট্রেইলার প্রকাশ করা হয়েছে।

জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “এটি একটি রোমান্টিক কমেডি ছবি। বাংলাদেশের মেধাবী শিল্পীরা এখানে কাজ করেছেন। আমরা স্থানীয় প্রতিভাবানদের কাজে লাগিয়ে সমৃদ্ধ, বৈচিত্রময় এবং আকর্ষণীয় কাহিনী নির্মাণ করতে চাই।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading