করোনায় মৃতের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে

করোনায় মৃতের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ | আপডেট: ১৪:৪৪

বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লাখ। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৩০ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৩ হাজার ৯৯১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ২৫৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ আমেরিকায়। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৮০১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ২০৬ জনের। আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৫৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ১৪ হাজার ২৬৮ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ইন্ডিয়া এখন পর্যন্ত করোনায় এক কোটি ২০ লাখ ৯৫ হাজার ৩২৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬২ হাজার ১৪৭ জনের।

করোনা আক্রান্তের হিসাবে চতুর্থ স্থানে ফ্রান্স রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৫৪ হাজার ৬৮৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৪ হাজার ৯৫৬ জন। পঞ্চম অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ২৮ হাজার ৫৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ৯৮ হাজার ৩৩ জন। আক্রান্তের তালিকায় ইংল্যান্ড ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। বাংলাদেশের অবস্থান ৩৩তম।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading