জানভিকে বাবা বনি কাপুরের ‘চ্যালেঞ্জ’

জানভিকে বাবা বনি কাপুরের ‘চ্যালেঞ্জ’

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:৩০

খুব বেশিদিন হয়নি বলিউড সিনেমায় পা রেখেছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের মেয়ে জানভি কাপুর। ‘হেলেন’ নামের একটি সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।

‘হেলেন’ সিনেমাটি প্রযোজনা করছেন বনি। জানভির জন্য সিনেমাটি চ্যালেঞ্জ বলে মনে করছেন বাবা।

মেয়েকে উদ্দেশ্য করে এই নির্মাতা বলেন, ‘যদি এটি দেখেতে নকল মনে হয়, দর্শক এই সিনেমা প্রত্যাখ্যান করবে। দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে জানভিকে কঠোর পরিশ্রম করতে হবে।’

একই নামে মালায়ালাম ভাষার একটি সিনেমার রিমেক ‘হেলেন’। এটি পরিচালনা করেন মাথুকুটি জাভিয়ার। এতে জানভিকে সাধারণ কর্মচারীর ভূমিকায় দেখা যাবে, যিনি একটি সুপারমার্কেটের ফ্রিজে আটকা পড়েন।

জানা গেছে, সিনেমাটিতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না জানভি। আইসোলেশনে থাকছেন। মানসিকভাবে বিপর্যস্ত দেখাতে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

প্রসঙ্গত, ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জানভি। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘রুহি’ সিনেমাটি। দর্শকের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এটি। ‘দোস্তানা টু’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। বর্তমানে ছোট বোন খুশি কাপুরের সঙ্গে আমেরিকায় অবস্থান করছেন জানভি। পাশাপাশি ‘হেলেন’ সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন। তবে এ বিষয়ে তাকে সতর্ক করেছেন বনি কাপুর।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading