করোনাক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:১২
করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেন।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
শায়রুল কবির খান জানান, সোমবার (২৯ মার্চ) নমুনা পরীক্ষা করলে তাদের দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এখন তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

