টিকা থাকলেও ইউরোপফেরতদের ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক

টিকা থাকলেও ইউরোপফেরতদের ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ | আপডেট: ১৭:৪৫

ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা সব যাত্রীকে সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বা হোটেলে নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে। এসব দেশ থেকে আসা যাত্রীদের করোনাভাইরাসের টিকা নেওয়া থাকলেও বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনের এই নিয়ম প্রযোজ্য হবে।

বুধবার থেকেই এ নিয়ম কার্যকর হবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো দেশ থেকে বাংলাদেশে আসার সময় সে দেশের বিমানবন্দর এবং বাংলাদেশের বিমানন্দরে যাত্রীদের সঙ্গে অবশ্যই কোভিডমুক্ত সনদ দেখাতে হবে। বিমানে ওঠার ৭২ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে নমুনা দিয়ে পিসিআর টেস্টের মাধ্যমে এই কোভিডমুক্ত সনদ পেতে হবে। টিকা দেওয়া থাকলেও এ নিয়ম প্রযোজ্য হবে। আর যারা যুক্তরাজ্যসহ ইউরোপের কোনো দেশ থেকে আসবেন, তাদের ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। ১৪ দিন পার হওয়ার পর আরটিপিসিআর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ হলে কোয়ারেন্টিন থেকে তারা ছাড়া পাবেন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করার পর নতুন এই নিয়ম ঠিক করে দিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading