বৃষ্টি আইনে ২৮ রানে টাইগারদের হার

বৃষ্টি আইনে ২৮ রানে টাইগারদের হার

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ | আপডেট: ২০:০৫

বৃষ্টি আইনে ২৮ রানে দ্বিতীয় ম্যাচ জিতল নিউজিল্যান্ড। সেই সঙ্গে টি-টুয়েন্টি সিরিজের ট্রফিও স্বাগতিকদের ঘরেই রইল। নেপিয়ারে টসে জিতে বাংলাদেশ বোলিং বেছে নেয়। নিউজিল্যান্ডের শুরুটা ভাল না হলেও তাদের মিডলঅর্ডার ব্যাটসম্যানরা দলকে বড় এবং নিরাপদ সংগ্রহ এনে দেন। ১৭.৫ ওভারে নিউ জিল্যান্ড ১৭৩ তুললে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে নিউ জিল্যান্ড আর ব্যাটিংয়ে নামতে পারেনি। বৃষ্টি আইনে ম্যাচ জয়ে বাংলাদেশের টার্গেট দাড়ায় ১৬ ওভারে ১৭১ রান।

কঠিন সেই রান তাড়ায় বাংলাদেশ ইনিংসের মাঝপথ পর্যন্ত সম্ভাবনা জাগালেও শেষে এসে ধসে পড়ে। থেমে যায় ১৪২ রানে।

সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড ১৭৩/৫ (১৭.৫ ওভারে)। বাংলাদেশ ১৪২/৭ (১৬ ওভারে)। ফল: বৃষ্টি আইনে নিউ জিল্যান্ড ২৭ রানে জয়ী।

সিরিজের শেষ টি-টুয়েন্টি হবে অকল্যান্ডে ১ এপ্রিল।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলকে হোয়াইটওয়াশ করে তারা। শুধু বাংলাদেশ দলই নয়, তার আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইন্ডিয়া দলকে নাকানিচুবানি খাইয়ে দেয় কেন উইলিয়ামসনরা।

অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। তার আগে পাকিস্তানকে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ আর ২-১ ব্যবধানে হারায়। করোনার আগে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারায় কেন উইলিয়ামসনরা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading