প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ কাল
উত্তরদক্ষিণ | বুধবার, ৩১ মার্চ, ২০২১ | আপডেট: ১২:৪০
আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ৪ এপ্রিল থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

