আলজেরিয়ায় বড় সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে নিহত ২০
উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, আপডেট ১৯:৪০
আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার (৩১ জুলাই) দেশটির সিভিল ডিফেন্স অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, রাজধানী আলজিয়ার্সের আগে উপকূলীয় শহর বুমেরদেসের কাছে অজ্ঞাত কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির সিভিল ডিফেন্স অ্যাজেন্সি।
ইউডি/রেজা

