করোনায় আরও ৫২ মৃত্যু

করোনায় আরও ৫২ মৃত্যু

উত্তরদক্ষিণ | বুধবার, ৩১ মার্চ, ২০২১ | আপডেট: ১৬:৪০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫৮ জন। এছাড়া আরও ৫২ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৯ হাজার ৪৬।

বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি। নমুনা পরীক্ষার বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।

এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) দেশে ৫ হাজার ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান ৪৫ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading