নতুন নামে আসছে আইএফআইসি ব্যাংক

নতুন নামে আসছে আইএফআইসি ব্যাংক
আইএফআইসি ব্যাংক

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ০৯:৫৮

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) লিমিটেডর নাম পরিবর্তন হচ্ছে।

বুধবার (৩১ মার্চ) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কোম্পানি সূত্র মতে, বর্তমানে ব্যাংকটি আইএফআইসি নামে পরিচিতি। এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স। নামটি অনেক বড় হওয়ায় এটি পরিবর্তন করে শুধু মাত্র আইএফআইসি নামেই থাকবে। নতুন আইন অনুযায়ী আইএফআইসি শেষে পিএলসি থাকবে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। এই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ৭০ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৩৫ পয়সা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading